বিশেষ প্রতিবেদন

সংকটে জাতিসংঘ,সমঝোতার কূটনীতিতে বাংলাদেশের পরীক্ষা

সংকটে জাতিসংঘ,সমঝোতার কূটনীতিতে বাংলাদেশের পরীক্ষা

মীর্জা মসিউজ্জামান: বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত জাতিসংঘ ৮১তম বছরে এসে বহুমুখী সংকটের মুখে বিরাজমান। যুদ্ধ, ভূরাজনৈতিক মেরূকরণ, আর্থিক চাপ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের চ্যালেঞ্জে বিশ্ব সংস্থাটির কার্যকারিতা নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। ফলে এবারের জাতিসংঘ দিবসে আন্তর্জাতিক সংকট মোকাবিলায় বাংলাদেশের কূটনৈতিক ভূমিকা ও সম্ভাবনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংস্কার, মহাসচিব নির্বাচন ও এলডিসি উত্তরণ ঘিরে বাড়ছে কূটনৈতিক গুরুত্ব।

জনপ্রতিনিধি হতে ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধি হতে ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধি হতে কতটা পড়াশোনা প্রয়োজন- এ প্রশ্নটি নতুন করে সামনে এসেছে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর ভাষ্য, জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একজন মানুষের জ্ঞান, মেধা ও সামাজিক ভূমিকার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি

১৪ দিনেই রেকর্ড ৫২ মৃত্যু সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি

মীর্জা মসিউজ্জামান : ভয়াবহতা ও উদ্‌বেগজনক রূপ ধারণ করেছে দেশের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর গণ্ডি পেরিয়ে এডিস মশাবাহিত এই রোগটি এখন মারাত্মক থাবা বসিয়েছে মফস্বল থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই সারাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

দেশের বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।

ছাড়ের নীতিতে ছারখার ব্যাংক খাত

ঝুঁকিতে মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ ছাড়ের নীতিতে ছারখার ব্যাংক খাত

মীর্জা মসিউজ্জামান : বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ আবারও বেড়েছে। বিভিন্ন সময়ে পুনঃতফসিল, পুনর্গঠন ও অন্যান্য নীতিগত সুবিধা দেওয়ার পরও ঋণ আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় জুন ২০২৬ শেষে ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা।

সরকারি সেবায় এআইয়ের ব্যবহার, প্রশ্ন কর্মসংস্থান ও তথ্যের নিরাপত্তায়!

সরকারি সেবায় এআইয়ের ব্যবহার, প্রশ্ন কর্মসংস্থান ও তথ্যের নিরাপত্তায়!

মীর্জা মসিউজ্জামান: এক সময় প্রযুক্তিকে কল্পবিজ্ঞানের বিষয় মনে করা হতো, অথচ বর্তমানে সেটিই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই-শুধু মানুষের লেখা, ছবি বা তথ্য বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রশাসনিক সিদ্ধান্ত, নাগরিকসেবা, স্বাস্থ্যসেবা, কর আদায়, সরকারি ক্রয়, প্রকল্প মূল্যায়ন, আইন প্রয়োগ এমনকি জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রেও এর ব্যবহার দ্রুত বাড়ছে।

শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত তারেকের দিল্লি সফর

শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত তারেকের দিল্লি সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা চলছে বেশ কিছুদিন ধরে। দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাব্য তারিখ, আলোচ্যসূচি ও সফরের প্রস্তুতি নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফায় যোগাযোগও হয়েছে। এমনকি সম্ভাব্য সময়ও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তবে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৫ আগস্টের সংবাদ সম্মেলনের পর সেই প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। এখনো কাটেনি সফর নিয়ে অনিশ্চয়তা।